• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

১৮ আগস্ট রাত আনুমানিক ১ টার দিকে টেকনাফ থানাধীন ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। উক্ত অভিযানে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা শীর্ষ মাদক মামলার আসামি মোহাম্মদ হারুনকে আটক করতে সক্ষম হয়।

আসামি মোহাম্মদ হারুন (৩২) টেকনাফ হোয়াইক্যং বালুখালী গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক জীবনযাপন করছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে তাকে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানার র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন