• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে ডা*কা*ত শাহিনের দুই সহযোগি গ্রে*ফ*তা*র

নিজস্ব প্রতিবেদক : / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের রামু গর্জনিয়া পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিনের দুই সহযোগিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। ১০ অক্টোবর সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে- ৯ অক্টোবর রামু কচ্ছপিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে মনির উদ্দিনের উপর সশস্ত্র আক্রমণ চালায়। পরিকল্পিতভাবে ঘটনার দিন ভিকটিম মনির উদ্দিনের পথরোধ করে প্রতিপক্ষের লোকজন তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়াও তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় কোন প্রকার আইনের আশ্রয় নেয়া হলে ভিকটিম মনির উদ্দিনকে মেরে ফেলা’সহ বিভিন্নভাবে হুমকি দেয় ডাকাত শাহিনের লোকজন। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে রামু থানায় একটি মামলা রুজু করেন।

এরপর মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব। পরে কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত শাহীন ডাকাতের দুই সহযোগি মিজানুর রহমান ও মো: হাশেমকে গ্রেফতার করা হয়। তারা দুই এজাহারনামীয় আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কুখ্যাত শাহীন ডাকাতের সহচর এবং ভিকটিম মনির উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানোর কথা স্বীকার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন