• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে নিখোঁজ শিশু মরদেহ মিলল ড্রেনে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৯১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কক্সবাজারে ড্রেন থেকে উদ্ধার করা হলো নিখোঁজ শিশু আশরাফুল ইসলাম রোহানের (৬) মরদেহ। বুধবার (১ নভেম্বর) বিকালে নাপ্পাঞ্জা পাড়ার ড্রেনে থেকে আশরাফুল ইসলাম রোহানের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও শিশুটির পরিবারকে খবর পেয়ে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে। নির্মম মৃত্যুর শিকার শিশু রোহান ঝিলংজার দক্ষিণ হাজি পাড়ার রহমত উল্লাহর পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম রোহান নূরানী মাদ্রাসার ছাত্র ছিল। গত শনিবার (২৮ অক্টোবর) প্রতিদিনের ন্যায় খেলতে গিয়ে সন্ধ্যায় আর বাড়ি ফিরেনি রোহান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মিলেনি।

শিশুটির সাথে কারো ঝগড়াও হয়নি। তাঁর নির্মম এই মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান। তিনি বলেন, ‘তাঁকে হত্যার কোন ধরণের মোটিভ মিলেনি। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন