• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ঝিলংজায় বিকে আজমের নেতৃত্বে অসহায় পরিবারে বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ

বার্তা পরিবেশক: / ৮৩০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাদশাহ ঘোনা এলাকায় জামাত নেতা শফিউল আজম প্রকাশ বিকে আজমের নেতৃত্বে এক অসহায় পরিবারের পৈতৃক বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুলাই) সকাল ৭ টায় দিকে বি কে আজম, হোসনে আরা ও জসিমে নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল এই সশস্ত্র হামলা চালায়। এঘটনায় নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে।

আহতরা হলেন, জায়গায় পৈতৃক মালিক মনোয়ারা বেগম তার স্বামী সব্বির আহমেদ, মনোয়ার বোন রাশেদা বেগম, পুত্রবধু রোকমান আরা ছোট মেয়ে সানজিনা বেগম । ভাড়াটিয়া রাজিয়া বেগম ও জমিস উদ্দিন। আহতরা কক্সবাজার সদর হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একদল লোক হঠাৎ দেশীয় অস্ত্র, কিরিচ, লোহার রট ও লাঠি হাতে ১৫/২০ জনের একটি দল মনোয়ারার বেগমের বসতবাড়ি ভাঙচুর চালায় এবং তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ আসায় তারা পালিয়ে যায়। ভিকটিম মনোয়ারা বেগম জানান, বি কে আজম, হোসনে আরা ও জসিমে নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে আমাদের বসতবাড়িত ভাঙচুর ও দখলের চেষ্টা করে। এসময় বাধা দিলে মারধর করে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণ অলংঙ্কারসহ মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

ঘটনার আরেক ভিকটিম সাব্বির আহমেদ জানান, স্ত্রী পৈত্রিক সূত্রের পাওয়া জমি জমার র্দীঘ ২০ বছর দরে ভোগ দখল করছি। বেশ কয়েক বছর দরে বি কে আজম জায়গায় লোভে সব সময় অস্ত্র মহড়া দিয়ে হুমকি দামকি এবং জায়গা দখলের চেষ্টা করে।

এসময় জানান পরিবারে নিরাপত্তা স্বার্থে গত শুক্রবার কক্সবাজার সদর থানায় বি কে আজমে বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়। এরপর দিন তার দল বল নিয়ে হামলা চালায়। আরেক ভুক্তভোগী রাজিয়া বেগম জানান, বি কে আজমে ভয়ে এলাকায় কেউ মুখ খুলে না প্রায় সময় তার সশস্ত্র বাহিনী নিয়ে অস্ত্র মহড়া চালায় মানুষকে জিম্মি করে রাখে। এই থেকে উত্তরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে জানতে বি কে আজম সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন