• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুরুশকুলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: / ২০৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল চালককে ছুরিকাঘাত করে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জুন) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপালের মর্গে পাঠানো হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে টমটম নিয়ে বাসা থেকে বের হয় নিহত আজিজ। প্রতিদিন রাত ১০টায় বাড়ি ফিরলেও সেদিন ফিরেননি। ফোন দিলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ১০টায় মরদেহ পড়ে থাকার খবর দেয় পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে বশির পাড়া বিল থেকে উদ্ধার হয় পাহাড়তলী এলাকার মৃত কেফায়েত উল্লার ছেলে আব্দুল আজিজকে (২২)। গত বৃহস্পতিবার প্রতিদিনের মত ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে বশির পাড়া বিলে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা মোবাইল উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ইজিবাইকটি পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন