• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে বজ্রপাতে পান ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১০৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে পান ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ২৪ মে (বুধবার) সকাল ১১ টার সময় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া এলাকার সোনালীর ছেলে রহমত উল্লাহ (৩৪) ও বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)। বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, সকালে বজ্রপাতে দুইজনের মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসে দিখেছি।

স্থানীয় বাসিন্দার শাহাজাহান বলেন, সকালে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। হঠাৎ আকস্মিক ভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পাশাপাশি ৩ টি ছাগল মারা যায়। বাইন্যা পাড়ার বাসিন্দা হাবিব বলেন, সকালে মেরিন ড্রাইভে ঘুরতে যায় ধইল্যা। এসময় বজ্রপাতে দগ্ধ হলে পড়ে যায়।পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানারর অফিসার ইনর্চাজ (ওসি) আবদুল হালিম বলেন, বজ্রপাতে দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন