পেকুয়ার শিলখালী ইউনিয়নের নাপিতের চিতায় প্রতিপক্ষের দেয়া আগুনে বিধবার বসত বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মে) দিনগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পারিবার।
প্রত্যক্ষদর্শী- জয়নাল, সাহাব উদ্দিন, সাবেক ইউপি সদস্য জানাল, জসিম উদ্দিনসহ অনেকে বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে বিধবা লাইলা বেগম ও জোহুরা বেগমের আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীসহ আমরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। এরই মধ্যে খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের লেলিহান শিখায় বাড়ির আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পারিবারের লাইলা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ছালেহ আহমদ তাঁর ছেলে আকাশ, স্ত্রী মরিয়ম বেগম ও মাহবুব আলমের ছেলে সাইফুল ইসলামসহ ৭/৮ জনের সংঘবদ্ধ দল ঘরে আগুন লাগিয়ে দেয়। জোহরা বেগম বলেন বাড়ির পাশে পরিত্যাক্ত ঘর দখলে নিতে মরিয়া হয়ে উঠে মাহবুব আলম। এনিয়ে দীর্ঘদিন ধরে বোন লাইলা বেগমের সাথে মাহবুব আলমের বিরোধ চলে আসছে। এরই জের ধরে প্রতিনিয়ত বসত বাড়ি থেকে উচ্ছেদের হুমকি ধমকি দিয়ে দিচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সালিসি বৈঠক হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তারা রাতের আঁধারে আগুনে আমাদের ঘর জ্বালিয়ে দেয়। এদিকে অভিযুক্ত প্রতিপক্ষের মরিয়ম বেগমের দাবী তাঁদের ফাঁসাতে নিজ ঘরে আগুন দিয়েছে ওই বিধবা মহিলা। পূর্ব শত্রুতা হাসিল করতে ষড়যন্ত্র করছে।
পেকুয়া থানার ওসি ওমার হায়দার বলেন আগুন লাগিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার খবর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ক্ষতিগ্রস্ত পারিবারকে আইনি সহায়তা দেওয়া হবেে।