• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি: / ১২১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩

দীর্ঘ ৭ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত মো. ফারুক আজম খান (২৮) নামে এক আসামীকে র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের হোয়াইক্যং খারংখালী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ৩ মে জানান, মঙ্গলবার ২ মে রাত ৮ টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারংখালী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ওই ইউনিয়নের পূর্ব মহেশখালীয়াপাড়ার সাহাব উদ্দিনের ছেলে মো. ফারুক আজম খানকে (২৮) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো. ফারুক আজম খান ২০১৬ সালের উক্ত মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং গ্রেফতার এড়াতে দীর্ঘ ৭ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী মো. ফারুক আজম খানের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৬, তারিখ-০৩/০৩/২০১৬, জিআর নম্বর-৯৬/২০১৬, ১৮৬০ সালের পেনাল কোড ১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন