• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

পেকুয়ায় ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি: / ১৪৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

কক্সবাজারের পেকুয়া ৬ হাজার পিচ ইয়াবাসহ বেলাল উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে পুলিশ। ২ মে ( মঙ্গলবার) দূপুর সাড়ে ১২ টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে মিয়াজিঘোনা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওছিয়া ইউনিয়নের ছুড়ামনি এলাকার মো. ইউনুসের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, আনোয়ার – বাঁশখালী, চকরিয়া(এবিসি) অঞ্চলিক মহা সড়কের টইটং ইউনিয়নের মিয়াজিঘোনা এলাকায় নিয়মিত চেকপোষ্টে সন্দেহভাজন গাড়ী চেক করেছিলেন পেকুয়া উপপরিদর্শক (এস আই) ইব্রাহিম। এসময় গাড়ীতে থাকা বেলাল নামক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে নামিয়ে তল্লাশি করা হয়। এমসয় তার বডি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পেকুয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, পুলিশ নিয়মিত ডিউটি চালাকানিন সময় টইটংয়ের মিয়াজিঘোনা রাস্তর মাথায় চেকপোষ্টে ৬ হাজার ইয়াবাসহ বেলাল উদ্দিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন