• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির কারখানায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিদেক / ১৫৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানা।

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকার বারইখইল্লা ঘোনার গহীন পাহাড়ের ওই অস্ত্রের কারাখানায় মহেশখালীর থানার ওসি প্রণব চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। এসময় চোলাই মদ জব্দ করে পুলিশ। অভিযান টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যায়।

মহেশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধার অস্ত্রের তৈরির সরঞ্জাম মধ্যে রয়েছে, লেদ মেশিন, দেশীয় তৈরীর অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুদের খোসা ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি। উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ অস্ত্রের বিভিন্ন সরঞ্জামাদিসহ উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আশে পাশের পানের বরজে কর্মরত লোকজনের সাথে কথা বলে জানা যায় উক্ত অস্ত্র এবং মাদক কারখানার সাথে স্থানীয়, রবিউল হোসেন প্রঃ রবি (৩৫), মনির (৩০), মানিক জড়িত। তিনি জড়িত গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন