• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় বনবিভাগের অভিযানে গাছ ও ট্রাক জব্দ

নিজস্ব প্রতিদেক / ৮৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় পৃথক দু’টি অভিযানে চোরাই গাছ ও বালু বাহী একটি ট্রাক (ডাম্পার) জব্দ করেছে বনবিভাগ। সোমবার (১৪ নভেম্বর) ভোরে ও সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে একদল বনরক্ষী অভিযান দুটি চালায়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে টৈটং বন বিটের সংরক্ষিত বনের ভিতর থেকে অবৈধ ভাবে বালু পরিবহনের জন্য ডাম্পার গাড়ি প্রবেশ করলে তাৎক্ষনিকভাবে টৈটং বন বিটের বিট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অভিযান চালিয়ে একটি ড্যাম্পার গাড়ি আটক করে রেঞ্জ অফিস হেফাজতে নেন রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। একই দিন সকালে তিনি টৈটং বন বিটের সংরক্ষিত বনভূমির কেরনছড়ি এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আকাশমণি গাছ জব্দ করা হয়। গাছ চোর চক্রের সদস্যরা রোববার দিনগত রাতে গাছ গুলো চুরি করে কেটে পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিলো।

এব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, সংরক্ষিত বনের বালু ও গাছ পাচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন