• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-১২

নিজস্ব প্রতিদেক / ২০০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
মহেশখালী থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একজন নারী ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১২ জন আসামি কে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী। তিনি জানান মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে ১২ জন আসামি কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২২ টি ওয়ারেন্ট রয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন