• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

মহেশখালীর পাহাড় থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২৪৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
মহেশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার।

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র, মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ অক্টোবর (বুধবার) দুপুর আড়াইটার সময় উপজেলার বড় মহেশখালীর মুন্সির ডেইল পাহাড়ি এলাকায় এ অভিযান চলে। মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ ছিদ্দিক (৩২)। তিনি বড় মহেশখালীর মুন্সির ডেইল পশ্চিম পাড়া পাহাড়তলী এলাকার আলী হোছনের ছেলে।

পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে একটি লম্বা একনলা বন্দুক এবং একটি কাটা রাইফেলসহ মোট দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র , একটি বড় লম্বা দা ও একটি ছুরি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন