কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডা: গোলাম মোস্তফা নাদিম। মঙ্গলবার (১৮ অক্টোবর) তিনি কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে তাকে ফুলদিয়ে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডা:নাদিম এর আগে কক্সবাজার সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত ছিলেন। পদোন্নতি পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
সদ্য পদোন্নতি নিয়ে বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীন আব্দুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন ডা: গোলাম মোস্তফা নাদিম।
কুতুবদিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম বলেন, আমি সরকারের সকল স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে ও হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।