• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

মহেশখালীতে শ্যালকের হাত কেটে নিল দুলাভাই

নিজস্ব প্রতিদেক / ২৬২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে মোবাইল চুরির অপরাধে শ্যালকের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ সময় আরো তিনজন আহত হয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে মহেশখালী থানার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো.শাকিল উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকার বাসিন্দা। অভিযুক্ত দুলাভাইয়ের নাম ফেরদৌস।

জানা গেছে, মো. শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তারই দুলাভাই ফেরদৌস। এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে শনিবার দুপুরে শাকিল ও ফেরদৌসের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সাথে ফেরদৌস ও তার পাঁচ ভাই মিলে শাকিলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তারা শাকিলের বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন