কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় স্ত্রী সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে স্বামী মো. সুমন (২৫) আত্মহত্যা চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় সুমনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর ৭নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। সুমন একই এলাকার আবু তাহেরের ছেলে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুবনা আফরোজ জানান, সুমন নামে এক ব্যক্তিকে এখানে আনা হয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে শ্বাসরোদ্ধ থাকার কারণে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। যার কারণে স্মৃতি হারিয়ে যেতে পারে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।