ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেছেন অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পুলিশ এবং কমিউনিটির লোকজনের যৌথ প্রচেষ্টায় এলাকা থেকে অপরাধ নির্মুলে সবাইকে আরো বেশী সচেষ্ট হতে হবে। মূল্যবোধের অবক্ষয়রোধে সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। মাদক উৎখাতেকমিউনিটি পুলিশের সদস্যদের পুলিশের সাথে সহযোগিতা আরও বাড়াতে হবে। বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান করতে পারলে শীঘ্রই সমাজ থেকে অপরাধ নির্মুল করা সহজ হবে। ”
পুলিশই জনতা জনতাই পুলিশ এ শ্লোগানকে ধারণ করে শনিবার বিকেলে (২৩ জুলাই) ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখ্তার আহমদ অডিটোরিয়ামে ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্টের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজানুর রহমান।
মাহবুবুল আলমের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মৃণাল আচার্য্যের কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আ’লীগ আহবায়ক মাহমুদুল করিম মাদু, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাঁও উপজেলা আ’লীগ যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হিমু, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সহসভাপতি কাফি আনোয়ার, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি তারেক আজিজ এবং ঈদগাঁও উপজেলা আ’লীগ সদস্য লুৎফুর রহমান আজাদ। ঊপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস.এম.তারিকুল হাসান, মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পূর্ব পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান, শাহিন কোম্পানী, রাজনীতিবিদ, সমাজসেবক, কমিউনিটি পুলিশের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।