কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে সামজিদ মিয়া নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) সকাল ১১ টায় উত্তর ধূরুং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে উত্তর ধূরুং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের মোঃ এনামের শিশু পুত্র সামজিদ মিয়া বাড়ির পাশের খালে পড়ে যায়।
শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদার।