• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে ইয়াবা কারবারি একরাম গ্যাং : বাঁচতে পারেনি ভুট্টো

নিজস্ব প্রতিদেক / ১৯৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
টেকনাফে ইয়াবা কারবারি একরাম গ্যাং। ইনসেটে নিহত ভুট্টো।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আশ্রয় নিয়েও ইয়াবাডনরা প্রাণে বাঁচতে দেয়নি নুরুল হক ভুট্টো নামে এক যুবককে।

রবিবার (১৫ মে ) বিকেল সাড়ে পাঁচটায় টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় এ নারকীয় ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, রবিবার বিকালে সাবরাং ইউপির চেয়ারম্যানের সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্বে থেকে উৎপেতে থাকা আত্মস্বীকৃত ইয়াবাডন একরাম গং হামলা চালায় নুরুল হক ভুট্টোর উপর। এসময় প্রাণে বাঁচতে দৌঁড়ে গিয়ে পাশের মসজিদে আশ্রয় নেয় ভূট্টো। কিন্তু তাতেও দমে যায়নি একরাম গং। জোরপূর্বক মসজিদ থেকে বের করে নিয়ে আসে ভূট্টোকে। এরপর রাস্তার ফেলে নারকীয় কায়েদায় ডান পায়ের গোঁড়ালিসহ কেটে বিচ্ছিন্ন করে নেয়। বা হাতের কব্জির প্রায় অংশ কেটে ফেলা হয়।

একপর্যায়ে একরাম গং মুমূর্ষ ভূট্টোকে রাস্তায় ফেলে চলে গেলে স্থানীয়রা এগিয়ে এসে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করে। পথিমধ্যে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি নিজেই গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

টেকনাফ সদর ইউপির ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক বলেন, ইউপি নির্বাচনের শত্রুতার জের ধরে আমাকে না পেয়ে আমার জেঠাতো ভাই নুরুল হক ভুট্টোকে দা, কিরিচ দিয়ে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে নেয় সন্ত্রাসী একরাম গং। অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। (১৪ মে) একটি মোটর সাইকেল নিয়ে সমস্যায় সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোছনের কাছে বিচারে যান। সেখান থেকে ফেরার পথে মৌলভীপাড়া বাজারে গতিরোধ করে এলোপাতারি মারধর করে ভুট্টোকে হত্যা করে।

উল্লেখ্য- টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়ার এলাকার একরাম একজন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মানুষ খুন, এলোপাতাড়ি কুপানোসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মূলত ইয়াবা কারবার করে হাজার কোটি টাকার মলিক হওয়ায় এলাকার সাধারণ জনগণ তাদের ভয়ে মুখ খোলার সাহস করেনা। বলতে গেলে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি।

বর্তমানে নুরুল হক ভুট্টোর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন:

টেকনাফে মাদক কারবারির হামলায় তালিকাভুক্ত ইয়াবা কারবারি ভুট্টো নিহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন