• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে মাদক কারবারির হামলায় তালিকাভুক্ত ইয়াবা কারবারি ভুট্টো নিহত

নিজস্ব প্রতিদেক / ৪১১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
নুরুল হক ভুট্টো। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক:
টেকনাফে নুরুল হক ভূট্টো নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে মারা যান তিনি। নুরুল হক ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি বলে জানা যায়। এ ঘটনায় আরো ৩ জন আহত হন।

রোববার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে । রক্তাক্ত  ভুট্টোকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশিকুল ইসলাম মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল আবছার খোকন জানান, আমার ভাই নুরুল হক ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়েছে মৌলভীপাড়ার সন্ত্রাসী একরাম ও আবদুর রহমানসহ তাদের বাহিনী । তারা লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এসময় এলাকার লোকজন তাকে ভুট্টোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।’

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী মৌলভী পাড়ার একরামও একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাদকের লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায়  কয়েকজন গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান- হামলাকারী একরাম আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এবং নিহত ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তাদের দুজনের বিরুদ্ধেই টেকনাফ থানায় মাদক কারবারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন