মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে সালাউদ্দীন (২২)সহ ৩ যুবকের বিরুদ্ধে। আর বলাৎকারের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে মামুন নামে এক যুবক।
রবিবার (২৭ মার্চ) সকালে এ ঘটনায় বাদী হয়ে মহেশখালী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা।
মামলার এজাহারে বলা হয়, ২০ মার্চ বিকাল ৩ টায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের ডেইল এলাকার একটি পরিত্যক্ত দোকানে ডেকে নিয়ে ছাবের আহামদের ছেলে সালাহ উদ্দিন (২২), মো. কাছিমের ছেলে মো. মামুন (১৬), টুনু মিয়ার ছেলে নেজাম উদ্দিন (১৭) বলৎকার করে। এ সময় তারা মোবাইল ফোনে বলৎকারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ ছড়িয়ে দেয়। পরে বিষয়টি গত কয়েকদিন আগে এলাকায় জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেনি এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই। তিনি বলেন, শিশু বলৎকারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।