• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

মহেশখালীতে গোলাগুলি : যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৪০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

মহেশখালী সংবাদদাতা:
কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মো. ফেরদৌস (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত মো. ফেরদৌস ফকিরা ঘোনা এলাকার নুরুচ্ছফার ছেলে।

স্থানীয়রা জানায়, ফকিরাঘোনার আরুব্বর ও চাইদ্দর গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বকে কেন্দ্র করে রোববার রাতে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস। এরপর স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই বলেন, মূলত জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন