• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

রামুতে পিকআপ- টমটম সংঘর্ষে পথচারি নিহত

নিজস্ব প্রতিদেক / ১৫৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের রামুতে পিকআপের সাথে ব্যটারিচালিত অটোরিকশা ( টমটম)’র সংঘর্ষে ওসমান ড্রাইভার নামের এক পথচারি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে টমটম চালক ও যাত্রীসহ ৬ জন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টায় রামু উপজেলা রশিদ নগর পানির ছড়া গ্যারেজ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত একই এলাকার নাছিরা পাড়ার বাসিন্দা । আহতরা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রশিদ নগরের ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম বলেন, পানির ছড়া গ্যারেজ এলাকায় একটি মোড় রয়েছে। পিকআপ চালকের অসর্তকতা ও ঘুমঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

এবিষয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান বলেন, খবর পেয়ে পিকআপটি জব্দ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন