• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় তিন বসতবাড়ি পুঁড়ে ছাই!

নিজস্ব প্রতিদেক / ২২৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় ৩ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর ধূরুং ১ নং ওয়ার্ড ওয়াইজার পাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- ওই এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে কবির আহমদ, নাজের হোসাইনের ছেলে মো.রাসেদ ও মৃত আবু ছৈয়দের ছেলে নাজের হোসাইন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, শনিবার বিকেলে কবির আহমদের রান্না ঘরের গ্যাস সিলেন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে তিনটি বাড়ি পুড়ে যায়। পরে স্থানীয়রা আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রন আনে।

ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে তাদের সব স্বপ্ন পুড়ে যায়। তিনটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন