মোর্শেদ আলম:
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস ২০২১ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘’সম্প্রীতির রাজারকুল”। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ২০২১ ইং রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন নয়াপাড়া আলহাজ্ব সুলতান আহমদ ইসলামিক সেন্টারে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি চলে।
কর্মসূচির মাধ্যমে মহল্লার প্রায় ৭ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতায় ছিলেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন এপ্রুলো বড়ুয়া,কার্যকরী সদস্য ইমরুল হাসান বাপ্পি,সহ-কার্যকরী সদস্য যথাক্রমে দিদারুল ইসলাম, মহিউদ্দিন, মঞ্জুর, মির কাশেম, নয়ন মনি, আকিব, সম্প্রীতির রাজারকুলের আহবায়ক এরশাদুল হক, সদস্য যথাক্রমে এরশাদুল হক মাও ঃ রফিকুল ইসলাম,তারেক রহমান,সারওয়ার ইসলাম, জাহেদুল ইসলাম,আব্দুল্লাহ মোহাম্মদ সাঈদ,মোরশেদ হোসাইন,জসীম উদ্দীন,রফিকুল ইসলাম, নিয়াজ খান,তানজিদুল ইসলাম রাজ,আশিফুর রহমান,জসীম উদ্দীন ২,এম এস রানা,আবু সুফিয়ান সাকিব,তানজিদুল ইসলাম সবুজ,মোঃ জামাল উদ্দীন,জয় দাশ,মাইমুনর রশিদ, দুর্জয় দাশ,তৈয়ব,জাহাঙ্গীর, বোরহান উদ্দিন প্রমুখ।
সম্প্রীতির রাজারকুলের আহবায়ক এরশাদুল হক বলেন, সম্প্রীতির রাজারকুল একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।ভবিষ্যতে আরও সামাজিক কর্মসূচি পালন করা হবে।রেজিস্ট্রেশন করে যে কেউ এর সদস্য হতে পারেন।