• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

পেকুয়ায় অস্ত্রসহ দুই কলেজ ছাত্র আটক

নিজস্ব প্রতিদেক / ৩৩১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
পেকুয়ায় অস্ত্রসহ আটক।

এম জাহেদ চৌধুরী :
কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ দুইজন কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) রাত ৮ টার দিকে পেকুয়াস্থ চৌমুহনী এলাকায় ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালীর জয়নাল আবেদীনের ছেলে মো.মিজানুর রহমান (২১) ও শিলখালী ইউনিয়নের কাচারিমুরা এলাকার আবুল বশরের ছেলে মো.মোর্শেদ (২৩)। তারা স্থানীয় কলেজের ছাত্র।

থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাত ১২ টার দিকে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন