• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু: অনেকেই বলছে পরিকল্পতি হত্যা

নিজস্ব প্রতিদেক / ১৮৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাতঘরিয়াপাড়ার পাহাড় থেকে পা পিছলে নিচে খাদে পড়ে মারা গেছে চার বছর বয়সী একটি বন্য হাতির বাচ্চা। রোববার (২১ নভেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। বিকেল চারটায় ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের কাজ শুরু করেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। তবে হাতির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে এলাকাবাসীর মাঝে। অনেকেই বলছে- পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হাতি।

কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, পাহাড়ের খাদ দিয়ে নিচে নামার সময় বাচ্চা হাতিটি পা পিছলে ৩০ থেকে ৪০ ফুট নিচের একটি ঝিরিতে পড়ে মারা গেছে। হাতির বয়স তিন থেকে চার বছর হতে পারে। ময়নাতদন্তের জন্য বিকেলে ঘটনাস্থলে পৌঁছান কক্সবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি দল। ময়নাতদন্তের পর বাচ্চা হাতির মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

স্থানীয় লোকজন জানান, সকালে সাতঘরিয়াপাড়াসংলগ্ন ক্লিব্বা পাহাড়ের খাদের একটি পাহাড়ি ঝিরিতে বাচ্চা হাতিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন কাঠুরিয়া। এরপর হাতির মৃত্যুর খবর বন বিভাগের কর্মীদের জানানো হয়। বেলা ১১টায় স্থানীয় ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বন বিট কর্মকর্তা মো. আলাউদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃত বাচ্চা হাতিটিকে দেখতে পায়।

রাজঘাট বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, মৃত হাতিটি পুরুষ জাতের। এটির দৈর্ঘ্য ৭ ফুট, প্রস্থ ৫ ফুট ও শুঁড় আড়াই ফুট। বয়স তিন থেকে চার বছর হতে পারে।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রান্তোষ চন্দ্র রায় ও ফুলছড়ির বন রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বলেন, পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে হাতিটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। হাতির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বন বিভাগের কর্মীরা বলেন, গত এক বছরে বনাঞ্চলে তিনটি বন্য হাতির মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন খেতের ফসল রক্ষার জন্য গুলি করে কিংবা বৈদ্যুতিক তারে ফাঁদ বসিয়ে হাতি হত্যা করছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পক্ষ থেকে সম্প্রতি রামু, ঈদগাঁও, চকরিয়া উপজেলায় একাধিকবার হাতির সুরক্ষায় সচেতনতামূলক সভা ও সমাবেশ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন