মহেশখালী প্রতিনিধি
সিএনজি চালিত (অটোরিক্সা) গাড়ীর ড্রাইভারকে মারধরের প্রতিবাদে সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬ টা থেকে মহেশখালী প্রধান সড়কের কালারমারছড়া চালিয়াতলী চিতাখুলা মোড়ে সড়ক অবরোধ করে মোটর পরিবহন শ্রমিকেরা। নিজেরা গাড়ী চলাচল বন্ধ রাখে। এসময় দুপুর ১ পর্যন্ত প্রায় আট ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
এতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী পথচারি লোকজন চরম দূর্ভোগে পড়ে। এমন কি দৃশ্যমান হয় এক মা’ নবজাতক শিশুকে কোলে নিয়ে মাতারবাড়ী থেকে চালিয়াতলী (চিতাখোলা) রাস্তার মাঠে পায়ে হেঁটে আসে। এসময় মহেশখালী ব্রীজের পূর্বপ্রান্ত বদরখালী থেকে চালিয়াতলী-মাতারবাড়ী সংযোগ সড়কের অংশে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের দাবী রবিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে মাতারবাড়ী নতুনবাজার সিএনজি স্টেশনে স্থানীয় চেয়ারম্যান আবু হায়দারসহ তার লালিত কিশোর গ্যাংদের নিয়ে যাত্রীবাহী গাড়ীটি আটক করে ড্রাইভারের উপর আক্রমন চালায় বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে গাড়ীর ড্রাইবারকে মারধর করে নির্যাতন চালায়। ঘটনাস্থল থেকে চালক সিরাজকে যাত্রী ও অন্যান ড্রাইবাররা উদ্ধার করে। এর সুষ্ঠ বিচারের দাবীতে তারা সড়ক অবরোধ করে।
গাড়ীর ড্রাইবার সিরাজ জানান, দুপুরে পর বদরখালী থেকে যাত্রীসহ ভাড়া নিয়ে মাতারবাড়ী সিএনজি স্টেশনে পৌঁছলে নব নির্বাচিত চেয়ারম্যান আবু হায়দার গাড়ী ভাড়া নিয়ে কিছু বুঝে উঠার আগে আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আহত করে।
আহত ড্রাইবার আরোও জানান, আমরা শ্রমিক দিনে এনে দিনে খাই, আমাকে অহেতুক নির্যাতন করার কি দরকার। যদি ভাড়া সংক্রান্ত বিষয় থাকলে শ্রমিক নেতাদের সাথে বসে সমাধান করত পারত। দুপুর একটার দিকে যানবাহন সীমিত আকারে চলাচলে ছাড় দেয়া হয়েছে।
উল্লেখ, দীর্ঘদিন থেকে বদরখালী থেকে মাতারবাড়ী পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি ৪০ টাকা নিয়ে আসছিল। তবে মধ্যখানে ৫০ টাকা নিয়েছে বলে অভিযোগ তুলেন চেয়ারম্যান। তবে গ্যাস ভাড়াসহ অন্যান্য জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ার পরেও শ্রমিকরা নায্যামূল্য নিচ্ছি বলে জানিয়েছেন মহেশখালী গাড়ী শ্রমিক সমিতির সভাপতি একরামুল হক মিয়া।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান বলেন, একজন গাড়ী ড্রাইবারকে মারধরের অভিযোগ এনে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। বিষয়টি সুরাহা দিতে তাঁদের সাথে বৈঠক করা হবে।