• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মহেশখালীতে ট্রলার ডুবি: নিখোঁজ সাকিবের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৯৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
সাগরে নিখোঁজ সাকিবের মরদেহ উদ্ধার।

মহেশখালী সংবাদদাতা

কক্সবাজারের মহেশখালি সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ সাকিব নামের সেই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (৬ অক্টোবর) সকাল ৭ টার সময় উপজেলার সোনাদিয়াদ্বীপের পশ্চিম পাশে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে লোকজন। সাকিব চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাককুমপাড়ার মোঃ জাফরের ছেলে।

উদ্ধারকারীদলের প্রধান কুতুবজুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছৈয়দ হোছাইন বলেন, সকালে সাগরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা জানায় । পরে আমি সহ রফিক, ফয়সাল ও শাহাব উদ্দীন গিয়ে তাকে উদ্ধার করি। নিহতের শরীর ফুলে গেছে।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ঘটনার নিশ্চিত করে বলেন,  বিষয়টি মহেশখালী-চকরিয়া থানা পুলিশকে জানিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন