• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৫৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
টেকনাফে মাদকসহ আটক আব্দুল মজিদ। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসের চালান নিয়ে পালানোর সময় বিজিবি জওয়ানেরা ধাওয়া করে মোটর সাইকেলসহ এক মাদক কারবারী যুবক আটক করেছে। আটক যুবক টেকনাফ মধ্যম গোদারবিলের হোছেন আলীর পুত্র মো. আব্দুল মজিদ (২০)।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সময় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন- ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুবাইয়াৎ কবীর ও উপ-পরিচারক লেফটেন্যান্ট এম মুহতাসিমবিল্লাহ শাকিল।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গত ৫অক্টোবর রাত সাড়ে ৯টারদিকে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল টেকনাফ সদরের গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় প্রধান সড়কে অবস্থান নেয়। কিছুক্ষণ ধরে একজন সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখতে পেয়ে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। সে মোটর সাইকেল ফেলে পালিয়ে জনৈক ব্যক্তির ৩য়তলা বাসায় অবস্থান নেয়। বিজিবি জওয়ানেরা আব্দুল মজিদ (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। উক্ত স্থান হতে ১টি মোটর সাইকেল এবং সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

তিনি আরো জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও মোটর সাইকেলসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন