• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নিখোঁজ এক- মহেশখালীতে পর্যটকবাহী ট্রলার ডুবি: উদ্ধার ১৪

নিজস্ব প্রতিদেক / ২৭৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
ফাইল ছবি।

মহেশখালী সংবাদদাতা

মহেশখালীর সোনাদিয়ায় পর্যটকবাহী একটি ট্রলারের তক্তা ফেটে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে ৯৯৯- এ কল করে এক ভুক্তভোগী উদ্ধারের সহায়তা চাইলে নৌ-পুলিশ গিয়ে ১৪ জনকে উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল।

তিনি জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে উদ্ধারে গিয়েছে নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি ইউনিট। স্থানীয় স্বেচ্ছাসেবী, জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় উদ্ধার অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১৪ জনকে জীবিত উদ্ধার করলেও শাকিব হাসান নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

ট্রলারে থাকা সকলেই কক্সবাজারে চকরিয়ার খুটাখালীর বাসিন্দা।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের খুটাখালী থেকে ১৫ জন বন্ধু মিলে সোনাদিয়ার পশ্চিম প্রান্তে জাহাজ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লোকজনের ভাষ্যমতে, কক্সবাজার সদরের খুটাখালী ইউনিয়নের বাঘকুম  গ্রামের ১৫ জন বন্ধু ৪ অক্টোবর সকাল ৯টায় একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সোনাদিয়া দ্বীপে বেড়াতে যায়।

সোনাদিয়া দ্বীপে দুপুরের খাবার শেষে সকল বন্ধু মিলে নৌকা নিয়ে পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ দেখতে যায়। জাহাজ দেখে ফেরার সময় রাত ৮টার দিকে সাগরের মাঝ পথে ব্ল্যাকের দিয়া নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি বালির চরে আটকা পড়ে।

তখন ১৫ জন বন্ধু মিলে নৌকাটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টা করলে ভাটার টানে নৌকাটি সাগরের মাঝখানে চলে যায়। তখন তারা কুলে উঠতে গিয়ে একটি ডুবন্ত খালে পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চান বলে জানান।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, এখনো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন