• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

টেকনাফে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিদেক / ২১১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
টেকনাফে ইয়াবাসহ আটক ব্যক্তি। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে গ্যাস সিলিন্ডারে করে মাদক পাচারকালে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার সময় টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এস আলম কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রফিক উদ্দিন(৫৩) শেরপুরের নকলা থানার কৈয়াকুড়ি কাদাপাড়া এলাকার মো. আছিম উদ্দিনের ছেলে ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হাফিজুর রহমান বলেন, সোমবার সকালে গোপন সংবাদে জানতে পারি টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া এস আলম গাড়ি কাউন্টারের সামনে চট্রগ্রামের যাওয়ার উদ্দেশ্যে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদে থানা পুলিশের এসআই সাজ্জাদ সজিব, সানাউল, নূরে আলমের নেতৃত্বে কাউন্টারের সামনে অভিযান চালিয়ে গ্যাসের সিলিন্ডারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে গ্যাসের সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন