• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

গর্জনিয়ায় অনশন ভাঙলেন সেই কলেজ ছাত্রী : প্রেমিক আরিফ আটক

নিজস্ব প্রতিদেক / ১৩৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
আটক মো. আরিফ।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
রামুর গর্জনিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চলে যাওয়া সেই কলেজ ছাত্রী চার দিন পর নিজের অনশন ভেঙেছেন। এদিকে পালিয়ে বেড়ানো প্রেমিক আরিফকে আটক করেছে রামু থানা পুলিশ। আরিফের বাড়ি গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে। তাঁর বাবার নাম কামাল উদ্দিন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল হোসাইন বলেন- প্রেমিক আরিফকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সেই কলেজ ছাত্রী বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজ ছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করার পায়তারা শুরু করে আরিফ। পরে গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রী আরিফের বাড়িতে অনশন শুরু করে। পরে বৃহস্পতিবার প্রেমিক আরিফকে পুলিশ আটক করলে ওই কলেজ ছাত্রী অনশন ভাঙেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার পরিবারের বরাত দিয়ে বলেন- কলেজ ছাত্রীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র-টিটিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন