• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কক্সবাজারে ওপেন কনসার্ট

নিজস্ব প্রতিদেক / ১৮০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়কে স্মরণীয় করে রাখতে কক্সবাজার শহরে বিশাল আনন্দ র‌্যালি ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার লাবনী পয়েন্টের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে ওপেন কনসার্টের আয়োজন করে আর্জেন্টিনা ফ্যান বেজ কক্সবাজার। এ সময় সৈকতপাড়ে গানে গানে মেতেছে পর্যটকসহ শত শত আর্জেন্টিনা সমর্থক।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা নিজের ঘরে তুলে নেওয়ায় এই আয়োজন করা হয়। কনসার্টে গানের সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়ানো হয়।

এ দিন দুপুর থেকে আর্জেন্টিনার সমর্থকরা ঢোল-তবলা, বাঁশি হাতে শহরের শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরির মাঠে জড়ো হয়। পরে লাবণী পয়েন্টে কনসার্টে যোগ দেয়। কনসার্টে দেশীয় খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করেন। গানে গানে আর্জেন্টিনার জয়কে বরণ করেন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকসহ আর্জেন্টিনার স্থানীয় সমর্থকরা।

আয়োজকরা বলেন, ‘আর্জেন্টিনাকে বার বার সমর্থন দিয়ে যাচ্ছি আমরা। এর আগেও কক্সবাজারে আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলার আয়োজন করা হয়। এবার ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় কক্সবাজারে আনন্দ র‌্যালি ও ওপেন কনসার্টের আয়োজন করা হয়। এখানে আর্জেন্টিনার সমর্থক ছাড়াও অন্যান্য দলের সমর্থকরা আনন্দ-হৈ হুল্লোড়ে মেতেছে। সবমিলিয়ে এক মেলবন্ধনের সৃষ্টি হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন