• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কক্সবাজারে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিদেক / ৮০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর কক্সবাজার পৌঁছাবেন। এর জন্য সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল থেকে অনুষ্ঠানস্থল মেরিন ড্রাইভের ইনানী এবং শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের অবস্থান দেখা গেছে।

সকাল ৯টার দিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জনসভাস্থলে দেখা গেলেও নেতাকর্মীরা এখনও সভাস্থলে যাচ্ছেন না।

কক্সবাজার শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাসপাতাল মোড়, প্রধান সড়কের পালের দোকানের পশ্চিমে কোনো প্রকার যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। বন্ধ রাখা হয়েছে মেরিন ড্রাইভের সাধারণ যান চলাচল।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে সভাস্থলে জনস্রোত শুরু হবে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি অনুষ্ঠানস্থলকে ঘিরে কক্সবাজার জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। পুলিশের সদস্যরা নির্ধারিত পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সাথে রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। এই দুটি অনুষ্ঠানস্থল ঘিরে সাড়ে তিন হাজার পুলিশ সদস্যসহ চার হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।’

বুধবার সকাল ১০টার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসে পৌঁছাবেন। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন করতে ইনানীর বঙ্গোপসাগরের মোহনায় যাবেন। সেখানে কর্মসূচি শেষে দুপুর ২টার পর তিনি শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন