• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে বিদেশী অস্ত্র-গুলিসহ শামসুল আটক

নিজস্ব প্রতিদেক / ১১৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশী অস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হল, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে শামসুল হক (৩৩)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় শামসুল হক কে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তি মতে শয়ন কক্ষের ভিতরে তোষকের নিচ হইতে একটি বিদেশী পিস্তল, মাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, গত কয়েকদিন পূর্বে মাদকের রাজত্ব দখলকে কেন্দ্র করে আটক আসামী টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: এনামুল হক এনামের নেতৃত্বে সিদ্দিক আহমদ নামে এক ব্যক্তির দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। উক্ত মামলায় শামসুল এজাহার নামীয় ৫নং আসামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন