• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

কোস্টগার্ডের পৃথক অভিযান : বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিদেক / ৮৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারায় পরিচালিত দুটি পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও ১১৫ বোতল হুইস্কি জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় তারা সংকেত উপেক্ষা করে তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৫ নভেম্বর) অপর এক অভিযানে চট্টগ্রামের গহীরা সমুদ্র এলাকায় ইঞ্জিনচালিত বোটসহ নিজাম উদ্দিন (৩০) নামে একজন মাদক পাচারকারীকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে বোট তল্লাশি করে ১১৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। জব্দকৃত হুইস্কি ও আটককৃত ব্যক্তিকে আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন