• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে এসিড নিক্ষেপের ঘটনায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিদেক / ১৫৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
নিখিল বড়ুয়া।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে দুই ভাইকে এসিড নিক্ষেপের ঘটনায় ৫দিন পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত কনস্টেবল নিখিল বড়ুয়াকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে। আহত টিপু বড়ুয়ার মা প্রকৃতা বড়ুয়া বাদি হয়ে এসিড অপরাধ দমন আইনে রামু থানায় মামলাটি (মামলা নম্বর-৪১) করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মুহাম্মদ আনোয়ারুল হোসাইন জানান, ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনের ৫ (খ)/৭ ধারায় শুক্রবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলায় কনস্টেবল নিখিল বড়ুয়াকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রাত ১০ টার দিকে টিপু বড়ুয়া তার ব্যবসা প্রতিষ্ঠান চাচাতো ভাই দিপক বড়ুয়াসহ বাড়ি ফেরার পথে চৌমুহনী ভিক্টর প্লাজার বিপরীতে জাহেদ হোসেন মার্কেটের সামনে সামনে নিখিল বড়ুয়া ও অজ্ঞাত আরও ৩-৪ জন লোক টিপু বড়ুয়া ও দীপক বড়ুয়াকে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তারা দুজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

একইভাবে গত ১৭ সেপ্টেম্বর রাতে ঘরে ফেরার পথে পুলিশ সদস্য নিখিল বড়ুয়া তার ভাড়াটিয়া অজ্ঞাত লোকজন দিয়ে পেছন থেকে ছুরিকাঘাত ও ধারালো ক্ষুর দিয়ে আঘাত করলে মারাত্মকভাবে আহত হয়। এ হামলার পর তারা মারা না যাওয়ায় তাকে হত্যার উদ্দেশ্য এসিড নিক্ষেপ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ভিকটিম টিপু বড়ুয়া, রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের দ্বীপ শ্রীকুল গ্রামের নিরধন বড়ুয়া আর দীপক বড়ুয়া একই গ্রামের সুবধন বড়ুয়ার ছেলে। আর অভিযুক্ত পুলিশ সদস্য নিখিল বড়ুয়া এসিড হামলার শিকার টিপু বড়ুয়া’র ভগ্নিপতি।

তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাজারীকুল গ্রামের মৃত সীতানাত বড়ুয়ার এবঙ পালক বাবা প্রদীপ বড়ুয়া’র ছেলে। নিখিল বড়ুয়া বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ চট্টগ্রামে কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। তবে তাকে সিআইডি কুমিল্লায় বদলী করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এসিড নিক্ষেপের ঘটনার এ ঘটনার পর ভুক্তভোগীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয় এবং চারদিকে নিন্দার ঝড় ওঠে।

এছাড়াও গত ২৯ অক্টোবর বিকালে রামু চৌমুহনী স্টেশনে এ ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্য নিখিল বড়ুয়াসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা।

এ প্রতিবাদে সংহতি প্রকাশ প্রকাশ করে রামু প্রেসক্লাব, রামু উপজেলা ছাত্রলীগ, রামু চৌমুহনী বণিক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন