• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: সৈকতে ভেসে এলো শিশুর লাশ

নিজস্ব প্রতিদেক / ৭৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে বঙ্গোপসাগরের উপকূলে ট্রলারডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় চার জনের লাশ উদ্ধার হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির এসআই সাইদুল রহমান। তিনি জানান, রাতে খবর পেয়ে ইনানী পুলিশের সদস্যরা মনখালী সমদ্র সৈকতে এক শিশুর লাশ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মঙ্গলবার রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিহত শিশুর হওয়ায় টেকনাফ শামলাপুর পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া উপকূলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত রোহিঙ্গাসহ ৪৫ জনকে জীবিত ও তিন নারীকে মৃত উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।

নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭) ও ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮)। তবে রাতে মৃত উদ্ধার শিশুর পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন