• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে দেশীয় অস্ত্র ও মাদকসহ এনামুল আটক

নিজস্ব প্রতিদেক / ৯৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা,এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৩জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের তুলাতুলি এলাকার ঈদগাহ মাঠ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও আইসসহ তাকে আটক করতে সক্ষম হয়।

আটক এনামুল করিম (২৫) টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মীর কাশেমের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটি দল সদর ইউনিয়নের তুলাতুলি এলাকার মৌলভী জামাল মার্কেটের বিপরীত পাশে ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় আটকৃতের হেফাজতে থাকা ১০হাজার পিস ইয়াবা, ১কেজি ক্রিস্টাল মেথ (আইস),২টি কিরিচ,১টি রাম দা,২টি চাপাতি,১টি দা ও ১টি হাতুড়ী উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন