• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ফয়সাল হত্যা মামলায় ৪ আসামীর ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিদেক / ৯৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
ফয়সাল হত্যার ঘটনায় জড়িত আটক দুই।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার খুরুশকুলের আলোচিত ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন হত্যা মামলায় আটক ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  বৃহস্পতিবার (৭ জুলাই) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ আদেশ দেন।

মামলার অধিকতর তদন্তের জন্য পুলিশের পক্ষে আসামীদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী এড. সৈয়দ রেজাউর রহমান। রিমান্ড শুনানিতে অংশ নেন কক্সবাজার বারের অর্ধশতাধিক আইনজীবী।
রিমান্ড মঞ্জুর হওয়া আটক আসামীরা হলেন, মামলার ১ নং আসামী আজিজ সিকদার, ২ নং আসামী ফিরোজ আলম, ১৪ নং আসামী রিয়াজ সিকদার ও ১৫ নং আসামী মুহাম্মদ মুন্না।

গত রোববার কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে খুন করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে।

এই ঘটনায় গত মঙ্গলবার রাত ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় নিহত ফয়সালের বড়ভাই নাছির উদ্দীন বাদী মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন