• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৭৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২

কক্সবাজার অফিস:
দীর্ঘ চার বছর আত্মগোপনের পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত জাফর আলম (৪৫)

মঙ্গলবার (৩১ মে) দিনগত মধ্যরাতে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাফর ওই এলাকার মৃত আব্দুল কাদের হোসেন প্রকাশ নাগুর ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খুলনার হরিণটানা থানায় দায়ের করা একটি মামলায় জাফর আলমের ১০ বছরের সাজা হয়েছে। বিগত ৪ বছর ধরে জাফর ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এছাড়াও তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুইটি মামলা রয়েছে।

আটক জাফরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন