• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার সৈকতে বেওয়ারিশ কুকুর : আতঙ্কে পর্যটকরা

নিজস্ব প্রতিদেক / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২২ মে, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘুরতে আসেন দেশ-বিদেশের লাখো পর্যটক। সৈকতের নিরিবিলি পরিবেশে শান্তি খুঁজতে সপরিবার আসেন তারা। কিন্তু এমন স্থানে পর্যটকরা পড়ছেন কিছুটা বিপাকে। কারণ বেওয়ারিশ কুকুরের দল অতিষ্ঠ করে তুলছে পর্যটকদের।

সৈকতে ভ্রমণে আসা পর্যটকরা জানিয়েছেন, বেওয়ারিশ কুকুর এখন পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রধান সমস্যা হয়ে উঠেছে। সৈকতের প্রায় পুরো এলাকায় কুকুরের আনাগোনায় বিড়ম্বনায় পড়তে হয় সবাইকে।

স্থানীয় লোকজন জানান, গত কয়েক বছর কম দেখা গেলেও হঠাৎ এই সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। কুকুরের কারণে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে ভয়ে। সবচেয়ে বেশি আতঙ্কে থাকে ঘুরতে আসা শিশুরা। ১২০ কিমি দীর্ঘ আয়তনের সৈকতে প্রায় ১০ হাজারের বেশি কুকুর রয়েছে বলে দাবি তাদের।

সৈকতে ঝিনুক ব্যবসায়ী মনবজুর আলম জানান, সৈকতে হঠাৎ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। তাই কুকুরের কারণে পর্যটকরাও দোকানে আসতে চায় না। শিশুরা কুকুর দেখলে দ্রুত চলে যেতে চায়।

ঢাকা থেকে আসা পর্যটক জিকু বলেন, কক্সবাজার এসেছি সমুদ্রপাড়ে সময় কাটাতে। কিন্তু এখানে এসে আরও বিপাকে পড়ে গেলাম। খাবার হাতে নিলেই পিছু নেয় কুকুরগুলো। যেকোনো সময় কামড় দেওয়ার আতঙ্কে থাকি।

রংপুর থেকে সপরিবার আসা মনিরুল ইসলাম বলেন, রাস্তা দিয়ে বিচের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দুইটা কুকুর কাপড় কামড়ে ধরে। ওই সময় পুলিশ বক্সে থাকা পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এতে আমার ১২ বছরের শিশুকন্যা আলভীর ভয়ে জ্বর চলে আসে।

নাদিয়া ইসলাম নামে একজন জানান, বিচে নামার পর থেকে একটি কুকুর পিছু ছাড়ছে না। শেষ পর্যন্ত হাতের খাবারগুলো কুকুরকে দিয়ে রক্ষা পেতে হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, বেওয়ারিশ কুকুরগুলোকে সাধারণত সৈকতে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে হঠাৎ উপদ্রব বেড়ে যাওয়ায় কুকুরগুলোকে অন্য জায়গায় হস্তান্তরের চিন্তাভাবনা করছে ট্যুরিস্ট পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন