• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে সাঁতরে নদী পার হতে গিয়ে প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

নিজস্ব প্রতিদেক / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুর বাঁকখালী নদী সাঁতরে পার হতে গিয়ে মনসুর (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজের ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত মনসুর রাজারকুল ইউনিয়নের হালদারকুল ডেইলপাড়া এলাকার সিরাজুল হকের ছেলে।

শনিবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রিপাড়া পয়েন্ট দিয়ে বাঁকখালী নদী পার হতে গিয়ে মনসুর পানির নিচে তলিয়ে যায়। ২ ঘন্টা পর স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মনসুর তেচ্ছিপুলের এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। প্রতিদিনের মত আজও সকালে ইটভাটায় অন্য শ্রমিকদের সাথে কাজ করতে আসে। অসুস্থ থাকায় সে কাজ করতে পারেনি। পরে বেলা বারটার দিকে বাঁকখালী নদী পার হতে গিয়ে হঠাৎ তলিয়ে যায়। খবরটা জানাজানি হলে স্থানীয়রা নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা ধারনা করছে নদীতে পানি বেশি থাকায় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি। নানার বাড়িতে বড় হওয়া মনসুর দুই সন্তানের জনক। রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও ইউপি সদস্য জুবাইর আহমদ জানান, প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে এশারের নামাজের পর মরহুমের জানাজার নামাজ শেষে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন