• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে শিশু আলো হত্যা : সাড়ে ১০ বছর পর রায় বুধবার

নিজস্ব প্রতিদেক / ১০১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
আলো। ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের বহুল আলোচিত শিশু আলো হত্যার সাড়ে ১০ বছর পর মামলার রায়ের জন্য বুধবার (১১ মে) দিন ধার্য্য করেছে আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) ফরিদুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায়টি ঘোষণা করা হবে।

তিনি জানান, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর নিজ বাড়ীর কর্মচারী জবাই করে হত্যা
করে ছিল এই শিশু আলি উল্লাহ আলো’কে।

আলো টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিলা গ্রামের বাসিন্দা ও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহর
পুত্র। ওই সময় আলো টেকনাফ বিজিবি স্কুলের ১ম শ্রেনীর ছাত্র ছিল।

পিপি ফরিদুল আলম জানান, মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার রায়টি ঘোষণা
করা হচ্ছে। যেখানে অভিযোগপত্রে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায়
আদালতে ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৩ জন
কারাগারে থাকলেও ৫ জন পালাতক রয়েছে।

মামলার বাদি ও শিশু আলোর পিতা মো. আবদুল্লাহ জানান, ভাড়াটিয়া খুনিরা তার
নিজ বাড়ীর কাচারী ঘরে ৭ বছর বয়সী এই অবুঝ শিশুটিকে নির্মমভাবে জবাই করে
হত্যা করেছিল। তিনি হত্যাকারি এবং পরিকল্পনাকারিদের সর্বোচ্চ শাস্তি হবে
বলে আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন