• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ইফতারে দলীয় নেতাদের পেটালেন টেকনাফের বদি

নিজস্ব প্রতিদেক / ১০৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিবেদক:
এবার কক্সবাজার জেলা নেতৃবৃন্দের সামনের বর্ধিত সভার মতো জনাকীর্ণ স্থানে আওয়ামী লীগের তিন নেতাকে বেধড়ক পিটিয়েছেন টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

শুক্রবার (২২এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

মারধরের  শিকার নেতারা হলেন— টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক অ্যাড. মাহমুদুল হক।

নিজ দলীয় নেতাদের পেটানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও দেখা যাচ্ছে, বদির সাথে তার ভাই আবদুশ শুক্কুরসহ আরো কয়েকজন নেতা মিলে উল্লেখিত ব্যক্তিদর পেটাচ্ছেন। রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

হামলার শিকার মো. ইউছুফ মনো জানান, বর্ধিত সভা চলাকালীন সাবেক সংসদ সংসদ বদি পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আমি তার বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে হল রুমের বাইরে অপেক্ষমান তার ক্যাডার বাহিনীকে ডেকে এনে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে আসা যুগ্ম সম্পাদক ইউছুফ ভুট্টোকেও একইভাবে মারধর করেন বদি ও তার লোকেরা।

এ ঘটনার উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. মাহমুদুল হক ভিডিও করতে চাইলে তাকেও মারধর করে মোবাইল ছিনিয়ে নেন বদির ক্যাডাররা। হামলার চেষ্টা করা হয় পৌর আওয়ামী লীগ নেতা জাহেদ হোসেন মুন্নাকেও। এ সময় বদিবাহিনীর হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী জানান, পৌর আওয়ামী লীগের সম্মেলনের জন্য জেলা সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা হওয়ার ছিল শুক্রবার। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রঞ্জিত দাশ, ইউনুস বাঙালী, উপজেলা সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশরসহ জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) শাহ আলম রাজা বলেন, শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। বাইরে কোনো কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন