• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো মিয়ানমার

নিজস্ব প্রতিদেক / ১২০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২

বিশেষ প্রতিবেদক:
মিয়ানমারে আটক বাংলাদেশি ৬ জেলেকে ফেরত আনল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবি’র তৎপরতায় আটকের দীর্ঘ ৩৭ দিন পর তাদেরকে হস্তান্তর করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।

বুধবার (৯ মার্চ) বিকেলে টেকনাফস্থ ২ বিজিবি’র কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এবিষয়টি জানিয়েছেন অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

ফেরত আনা বাংলাদেশি ৬ জেলে হলেন, টেকনাফের নোয়াখালীপাড়ার আব্দু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশি ৬জন জেলে ইঞ্জিন চালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে গেলে ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমারের সমুদ্র উপকূলে চলে যায়। পরবর্তীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের আটক করে জেলে বন্দি রাখে।

আটকের বিষয়টি ৬ জেলের পরিবার লিখিতভাবে বিজিবিকে জানালে আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তৎপরতা শুরু করি। পরবর্তীতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর মাধ্যমেও চেষ্টা অব্যাহত থাকে। তারপরই বিজিপি আমাদের জানায় যে তারা ৬ জেলেকে হস্তান্তর করবেন। সব প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে নাফনদী পয়েন্ট দিয়ে তারা ৬ জেলেকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদেরকে টেকনাফে ফেরত আনা হয়।

লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বর্তমানে ৬ জেলে বিজিবি’র হেফাজতে আছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন