• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বৈদ্যঘোনা এলাকায় সন্ত্রাস ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিদেক / ১৫৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বৈদ্যঘোনা খাজা মন্জিল এলাকায় অনুষ্টিত হয়েছে সন্ত্রাস ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ।
বুধবার (৩ মার্চ) রাতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আয়োজনে এই সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, নারী নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের পরিচালনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মুনীর উল গীয়াসের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম বলেন, জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান চলছে।

তিনি বলেন, সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে হলে প্রথমে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।

উক্ত অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহেদা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজ কমিটির সভাপতি-সেক্রেটারী, বাজার কমিটির সভাপতি সেক্রেটারীসহ কমিটির সদস্যবৃন্দসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন