• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে অভিযান : পুতিয়া গ্রুপের অন্যতম দুই সদস্য অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিদেক / ১৪৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের পাহাড়ি এলাকা হতে অস্ত্র-গুলিসহ ও গ্রুপের নিজস্ব পোশাকসহ স্থানীয় এবং রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলি, পুতিয়া গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়। আটক দুইজনই রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য।

বুধবার (২ মার্চ) বেলা ১১ টারদিকে সংবাদ সম্মেলনের কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার নিশ্চিত করেন, বুধবার ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে পাচারকালে এসব অস্ত্রসহ দুইজন আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা বস্তাবর্তী ৬টি একনলা বন্দুক, ১ টি থ্রি কোয়াটার গান, ১টি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড তাজা গুলি-কার্তুজ ও ৫ সেট পোশাক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

তিনি আরো জানান, গেল ১৯ ফেব্রুয়ারী এ গ্রুপের সদস্য খায়রুল আমিনকে আটকের পর থেকে র‍্যাব সদস্যরা তাদের নজরদারিতে রাখছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন