সংবাদদাতা:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ এবং জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণসহ গাছপালার শাখা প্রশাখা কর্তন কাজের স্বার্থে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত কক্সবাজার শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এলাকাসমূহ হলো- ১১ কেভি ফিডারের আওতাধীন দক্ষিণ হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, দক্ষিণ রুমালিয়ার ছড়া, বাচা মিয়ার ঘোনা, এবিসি ঘোনা, হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সিটি কলেজ, আলির জাহালের রাস্তার দক্ষিণ পার্শ, সাহিত্যিকা পল্লী, কালুর দোকান, পাহাড়তলী, ইসুলের ঘোনা, ক”ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা, হালিমা পাড়া, প্রধান সড়ক, বৌদ্ধমন্দির রোড, গোলদিঘীর পাড়, বায়তুশ শরফ রোড, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, লার পাড়া, উত্তরণ, বাসর্টামিনাল, সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা, লার পাড়া ইসলামাবাদসহ তৎসংলগ্ন এলাকা।
কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কাজ সম্পাদন হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু করা হবে।